অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ
টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীর হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী শাহীন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম এবং টাঙ্গাইল সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক প্রমুখ।
উল্লেখ্য, সোমবার ভোরে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচা বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়।
জেলা প্রশাসক শরীফা হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছিলেন। এরই ফলে আজ ১০জন ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ এলে আরও সহযোগিতা প্রদান করা হবে বলে জানা যায়।






আপনার মতামত লিখুন
Array