ড্রোন-ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা তিন দেশের
অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
মধ্যপ্রাচ্যের তিন দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার জানিয়েছে, তারা বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স একাউন্টে জানিয়েছে, সম্প্রতি রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলে সাতটি ড্রোন ধ্বংস করা হয়েছে।
দুবাই ও কাতারের কর্তৃপক্ষও ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করার খবর প্রকাশ করেছে।
দুবাইয়ের মিডিয়া অফিস এক্সে এক পোস্টে জানায়, মারিনা ও আল সুফৌহ এলাকায় সফল প্রতিহতের পর বিস্ফোরণের শব্দ শোনা যায়।
একই সময়, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শনিবার ইরান থেকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন প্রতিহত করেছে।






আপনার মতামত লিখুন
Array