নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ প্রতিজ্ঞা আইআরজিসির
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েক দিন ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। গুঞ্জন ছড়িয়েছে, ইরানি হামলায় নিহত হয়েছেন তিনি। এমনকি ইসরায়েল তার ‘ডামি’ ব্যবহার করছে দাবি করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তবে সেই ভিডিও সত্য নয় বলে ফ্যাক্টচেকে বেরিয়ে এসেছে। এবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রোববার (১৫ মার্চ) জানিয়েছে, তারা নেতানিয়াহুকে টার্গেট করতে প্রতিজ্ঞাবদ্ধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে এমন ঘোষণা দিলো আইআরজিসি।
নিজেদের ওয়েবসাইট সেপাহ নিউজে আইআরজিসি জানায়, ‘এই শিশু-হত্যাকারী অপরাধী যদি বেঁচে থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখব।’
এদিকে রোয়া নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের এক বৈঠকে অনুপস্থিত ছিলেন নেতানিয়াহু। এতে করে নেতানিয়াহু স্বাস্থ্য বা নিরাপত্তা বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।






আপনার মতামত লিখুন
Array