টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল জেলায় আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।
সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল প্রধান মন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে এসে কৃষক কার্ড বিতরন কর্মসুচীর উদ্বোধন করবেন।

সংবাদটি bahannonews.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।