মধুপুরে অসহায় দুই পরিবারকে ঢেউটিন প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
মধুপুরে অসহায় দুই পরিবারকে ঢেউটিন প্রদান

টাঙ্গাইলের মধুপুরে অসহায় দুই পরিবারকে ঢেউটিন প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে তাদেরকে ২ বান্ডিল করে ঢেউটিন হস্তান্তর করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন উপজেলা পরিষদ চত্বরে ওই দুই পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন।
ঢেউটিন প্রাপ্তরা হলেন মধুপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের মৃত হাতেম আলীর বিধবা স্ত্রী জেলেমন বেওয়া এবং শোলাকুড়ি এলাকার হতদরিদ্র আক্তার হোসেন।
সূত্র জানায়, টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের পুন্ডুরা গ্রামের জেলেমন বেওয়ার স্বামী মৃত্যুবরণ করার পর তিনি মাটির দেয়ালের উপর নির্মিত একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিলেন। অপরদিকে শোলাকুড়ির আক্তার হোসেন স্বল্প আয়ের কারণে মানবেতর জীবনযাপন করছিলেন। ফলে তিনি বসবাসের ঘর সংস্কার করতে পারছিলেন না। বিষয় দুটি উপজেলা প্রশাসনের নজরে আসার পর তাদের ঢেউটিন দিয়ে সহায়তা করা হয়।
ঢেউটিন বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানাসহ প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।