রাতে দেশে ফিরছেন ইরান যুদ্ধে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
রাতে দেশে ফিরছেন ইরান যুদ্ধে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন।
শুক্রবার (২০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ১৮৬ বাংলাদেশিকে নিয়ে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
বাকু থেকে আসা বাংলাদেশিদের এই দলের সঙ্গে রয়েছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপ-মিশনপ্রধান মোহাম্মদ শাহনূর আলী।
জানা গেছে, ফ্লাইটে ঢাকাগামী যাত্রীদের মধ্যে ১১ জন নারী, ১০টি শিশু ও ১৬৫ জন পুরুষ রয়েছেন।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।