ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তারা ঈদগাহ ময়দানে উপস্থিত হন।
এর আগে, আজ সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সম্পন্ন হয়। এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত রয়েছে। এরপর নির্ধারিত সময়ের ব্যবধানে পরবর্তী জামাতগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।.

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।