গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোবারক। তিনি গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের রাজ গোলাবাড়ি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার উদ্যামপুর বর্ণী যুগীর গোপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত করে।
পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি tangailnewsbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।