আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার ‘অজুহাত’ খুঁজছিল যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার ‘অজুহাত’ খুঁজছিল যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র ফার্স নিউজ এজেন্সিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনা টেবিল থেকে সরে যাওয়ার জন্য ‘অজুহাত’ খুঁজছিল।

সূত্রটি বলেছে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারানো ভাবমূর্তি রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের এই আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধে অচলাবস্থা ও ব্যর্থতার পরও তারা তাদের প্রত্যাশা কমাতে রাজি হয়নি।

সূত্রটি আরও জানায়, পরবর্তী দফা আলোচনার জন্য ইরানের কোনো পরিকল্পনা নেই।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও উভয়পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়।

জানা গেছে, দু’পক্ষের বিরোধের মূল জায়গা হরমুজ প্রণালি ও পরমাণু ইস্যু। এই দুই ইস্যুতে একমত হতে পারেননি মার্কিন ও ইরানি প্রতিনিধিদল।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।