ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (২৫) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে বাসের হেলপার কালু হোসেন মজনু মিয়া(৩০) ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়। এ সময় যান চলাচল বন্ধ হলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সততা স্বীকার করে ঘাটাইল থানার ওসি মোঃ মোকছেদুর রহমান জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয় এ ঘটনায় দুইজন নিহত হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।







আপনার মতামত লিখুন
Array