ঘাটাইলে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
ঘাটাইলে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান এর সুন্দর ঘাটাইল গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবযোগদানকৃত ইউএনও মোঃ মাহমাদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জাহিদুর রহমান।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বুলেটিন ও দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি প্রেসক্লাব ঘাটাইল সভাপতি উত্তম কুমার আর্য্য,সাধারণ সম্পাদক কালবেলা ঘাটাইল প্রতিনিধি সারোয়ার জাহান কলি, সহসভাপতি দৈনিক সংবাদ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, যুগ্ম সম্পাদক দৈনিক নিরপেক্ষ ও নিউজ আলো ২৪. কম প্রতিনিধি মীর আলেয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক আনন্দ টেলিভিশন উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ও দৈনিক সকালের সময় ঘাটাইল প্রতিনিধি আবু মোঃ শোয়েব, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের পাতা ঘাটাইল প্রতিনিধি আল-আমিন বিপ্লব, কোষাধ্যক্ষ দৈনিক আই বার্তা টাঙ্গাইল প্রতিনিধি ইমরান হােসেন, সদস্য মোঃ ফারুক হোসেন ঘাটাইল প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।