ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
ঈদযাত্রার তৃতীয় দিনে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কের চাপের কারণে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থানে গাড়ি চলছে ধীরগতিতে।
যাত্রীদের অভিযোগ, বাসভাড়া দ্বিগুণ পর্যন্ত আদায় করা হচ্ছে। এ বিষয়ে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া সড়কে গণপরিবহন কম চলাচল করছে বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। উত্তরবঙ্গগামী গাড়ির চাপ তুলনামূলক বেশি, আর উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী গাড়িগুলো অনেকাংশে খালি অবস্থায় চলাচল করছে।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে জেলা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় ২৪টি জেলার ৯৮টি রুটের পরিবহন চলাচল করে।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
ঈদযাত্রায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।
রবিবার (২৪ মে) রাত ১২টা থেকে সোমবার (২৫ মে) রাত ১২টা পর্যন্ত এই সময়ে যানবাহন পারাপারের তথ্য পাওয়া যায়। এর মধ্যে যমুনা সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে গেছে ৩২ হাজার ১৮৬টি যানবাহন, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৪০ টাকা।
অন্যদিকে সিরাজগঞ্জ প্রান্ত দিয়ে ঢাকামুখী ২১ হাজার ৬০টি যানবাহন পার হয়েছে, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭০ টাকা।
বিভি/পিএইচ






আপনার মতামত লিখুন
Array