ঈদের ছুটি শেষ, অফিস-আদালত খুলছে সোমবার
অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
ঈদুল আজহার টানা ছুটি রোববার (৩১ মে) শেষ হচ্ছে। এরপর সোমবার (১ জুন) থেকে খুলবে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার।
ঈদের সময় সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে সব ব্যাংকে শুরু হবে স্বাভাবিক লেনদেন। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।
এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। শনিবার ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেন। ফলে রাজধানীর সড়কগুলোতেও বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।
এর আগে ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পান।






আপনার মতামত লিখুন