যুক্তরাষ্ট্রের বড় জয়ের পর চাপ নিয়ে মাঠে অস্ট্রেলিয়া-তুরস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ডি’তে নিজেদের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও তুরস্ক। ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ভঙ্গিতে খেলছে। বর্তমানে স্কোরলাইন অস্ট্রেলিয়া ০-০ তুরস্ক।
এর আগে গ্রুপ ডি-তে শক্ত বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে ৪–১ গোলের দাপুটে জয়ে তারা ইতোমধ্যেই নিজেদের অবস্থান শক্ত করেছে। সেই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ও তুরস্ক-দুই দলই জানে, গ্রুপে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ।
ম্যাচের শুরুটা তাই দুই দলের জন্যই বেশ টানটান উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। বল দখল ও আক্রমণ–প্রতি আক্রমণে সমান তালে এগোচ্ছে দু’পক্ষ, তবে এখনো কেউই গোলের দেখা পায়নি।







আপনার মতামত লিখুন
Array