টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (২২ জুন) সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন, জেলা সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।

এ সময় সদর উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি dailyapandesh.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।