স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে মুখোমুখি দেখায় ব্রাজিলের রেকর্ড কী?
ফিফা র্যাংকিংয়ে দুই দলের ব্যবধান আকাশ-পাতাল। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের অবস্থান ৫ম। আর স্কটল্যান্ডের অবস্থান ৪০-এ। তবে বিশ্বকাপের মঞ্চে সবাই সমান। এজন্য বিশ্বকাপে যতবারই মুখোমুখি হয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ড, প্রায় প্রতিবারই দারুণ লড়াই দেখেছে বিশ্ব।
বিশ্বকাপের মঞ্চে এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও স্কটল্যান্ড। প্রথমবার দুই দলের দেখা হয়েছিল ১৯৭৪ সালে। ওই ম্যাচে ব্রাজিলকে জয়শূন্য রেখেছিল স্কটল্যান্ড। শেষপর্যন্ত ওই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল।
পরের বার দুই দলের দেখা হয় ১৯৮২ সালের বিশ্বকাপে। সেবার আট বছর আগের অপমানের কড়া প্রতিশোধ নেয় ব্রাজিল। ৪-১ গোলে স্কটল্যান্ডকে হারায় সেলেসাওরা।
এরপর আবারও আট বছরের ব্যবধানে ১৯৯০ সালের বিশ্বকাপে মুখোমুখি হয় ব্রাজিল-স্কটল্যান্ড। সেই ম্যাচে কষ্টার্জিত জয় পায় ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা শেষে ব্রাজিল ১-০ গোলে জয় পায়।
সবশেষ ১৯৯৮ সালে দেখায় স্কটল্যান্ডকে ২-১ গোলে হারায় ব্রাজিল। এখন ২৮ বছরের ব্যবধানে আজ বুধবার ভোররাতে আবারও মুখোমুখি হবে ব্রাজিল ও স্কটল্যান্ড।






আপনার মতামত লিখুন
Array