রাউন্ড অব ৩২-এর লড়াই: কার প্রতিপক্ষ কে? এক নজরে দেখে নিন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
রাউন্ড অব ৩২-এর লড়াই: কার প্রতিপক্ষ কে? এক নজরে দেখে নিন

ফুটবল বিশ্বকাপের আসল রোমাঞ্চ শুরু হতে যাচ্ছে এবার। গ্রুপ পর্বের দীর্ঘ লড়াই, নানা হিসাব-নিকাশ, নাটকীয় সব মুহূর্ত আর অঘটন পেরিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে ‘রাউন্ড অব ৩২’-এর লাইনআপ। এখন আর ভুল করার কিংবা ফিরে আসার কোনো সুযোগ নেই; জিতলে শিরোপার পথে একধাপ এগিয়ে যাবে, আর হারলেই ধরতে হবে বাড়ির পথ! নকআউট পর্বের এই রুদ্ধশ্বাস ‘ডু অর ডাই’ লড়াইয়ে কে হাসবে শেষ হাসি?

এবারের আসরের তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা সফলভাবেই প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে এই পর্বে জায়গা করে নিয়েছে। তবে নকআউটের ড্রয়ের পর তিন স্বাগতিকের মধ্যে মেক্সিকো হয়তো নিজেদের ভাগ্যকে কিছুটা দুষতেই পারে! কারণ তাদের প্রতিপক্ষ হিসেবে জুটেছে শক্তিশালী ইকুয়েডর। আগামী ৩০ জুন মেক্সিকো সিটিতে নিজেদের ঘরের মাঠেই এই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের।

বিজ্ঞাপন

অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট বেশ কয়েকটি দল ড্রয়ের পর একই ব্র্যাকেট বা কোয়ার্টার-অংশে পড়েছে। সবকিছু ঠিক থাকলে ‘রাউন্ড অব ১৬’ বা শেষ ষোলোতেই এক মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হয়ে যেতে পারে দুই পরাশক্তি ফ্রান্স ও জার্মানি।

এদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়রাও বেশ সহজ ভাবে শুরু করতে যাচ্ছে নকআউট মহাযুদ্ধ। আগামী ২৯ জুন রাত ১১টায় শুরু হবে এই লড়াই। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের ড্র নিয়ে বেশ স্বস্তিতেই থাকতে পারে। ‘রাউন্ড অব ৩২’-এর প্রথম ম্যাচে লিওনেল মেসির উত্তরসূরিরা লড়বে চমক জাগিয়ে এই পর্বে উঠে আসা আফ্রিকান দেশ কেপ ভার্দের বিপক্ষে। এই সহজ বাধা পার হতে পারলে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া অথবা মিশরের মধ্যে বিজয়ী কোনো এক দল।

আগামী ২৯ জুন (রোববার) কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে পর্দা উঠবে ‘রাউন্ড অব ৩২’-এর লড়াইয়ের। এরপর টুর্নামেন্ট একটি নির্দিষ্ট ছন্দে প্রবেশ করবে, যেখানে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। নকআউটের এই প্রথম ধাপের সমাপ্তি ঘটবে ৪ জুলাই।

এক নজরে রাউন্ড অব ৩২-এর সময়সূচি  (বাংলাদেশ সময় অনুযায়ী)

বিজ্ঞাপন

তারিখ ম্যাচ বাংলাদেশ সময় অনুযায়ী
২৯ জুন দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা রাত ১:০০টা
২৯ ব্রাজিল বনাম জাপান রাত ১১:০০টা
৩০জুন জার্মানি বনাম প্যারাগুয়ে রাত ২:৩০টা
৩০জুন নেদারল্যান্ডস বনাম মরক্কো সকাল ৬:০০টা
৩০ জুন আইভরি কোস্ট বনাম নরওয়ে রাত ১১:০০টা
১ জুলাই ফ্রান্স বনাম সুইডেন রাত ৩:০০টা
১ জুলাই মেক্সিকো বনাম ইকুয়েডর সকাল ৬:০০টা
১ জুলাই ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো রাত ১০:০০টা
২ জুলাই বেলজিয়াম বনাম সেনেগাল রাত ২:০০টা
২ জুলাই যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া সকাল ৬:০০টা
৩ জুলাই স্পেন বনাম অস্ট্রিয়া রাত ১:০০টা
৩ জুলাই পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ভোর ৫:০০টা
৩ জুলাই সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া সকাল ৬:০০টা
৪ জুলাই অস্ট্রেলিয়া বনাম মিসর রাত ১২:০০টা
৪ জুলাই আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ভোর ৪:০০টা
৪ জুলাই কলম্বিয়া বনাম ঘানা সকাল ৭:৩০টা