সখিপুর কালমেঘা বিটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
সখিপুর কালমেঘা বিটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালমেঘা এলাকায় রাতের আঁধারে সংঘবদ্ধ বনদস্যুরা সংরক্ষিত বনের গাছ কেটে উজাড় করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাটি হতেয়া রেঞ্জের কালমেঘা বিট অফিসের আওতাধীন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে প্রভাবশালী একটি চক্র বনের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ট্রাক ও ট্রাক্টরযোগে পাচার করছে।

এতে বনভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। তবে এসব ঘটনায় বন বিভাগের কার্যকর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা চোখে পড়ছে না বলেও দাবি তাদের।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, প্রায়ই রাতের বেলা করাতের শব্দ শোনা যায়। ভোর হওয়ার আগেই কাটা গাছ সরিয়ে নেওয়া হয়।

বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও বন উজাড় বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।স্থানীয়দের দাবি, রনি আহমেদ, হারুন, বসু, তোফা মোল্লা, রিপন আহমেদ ও পান্নাসহ কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বন থেকে গাছ কাটার অভিযোগ রয়েছে। এছাড়া তারা আরও বলেন, অব্যাহতভাবে বন উজাড় চলতে থাকলে এলাকার পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। তারা দ্রুত বনদস্যুদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বন রক্ষায় নিয়মিত টহল জোরদারের দাবি জানান।

এছাড়া ছোটপাথার এলাকায় তায়েজ উদ্দিন এর ছেলে রেজাউল করিম হাসু দালান নির্মাণ করেছে, মৃত আব্দুল করিমের ছেলে আমির হামজা ২৮ হাত পোল্ট্রি ফার্ম , আইজুদ্দিনের ছেলে বাবুল ২২হাত ঘর নির্মাণ, রাজার ছেলে জয়নুদ্দিন ২৮ হাত ঘর, লেবুর ছেলে হারুন ২৮ হাত পাকা ঘর নির্মাণ করেছে।এ বিষয়ে কালমেঘা বিট অফিসার জাকিরুল ইসলাম বলেন, কয়েকদিন আগেও কিছু গাছ জব্দ করেছি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এলাকাবাসী সহযোগিতা করলে আমরা বনদস্যু প্রতিহত করতে পারব।

হতেয়া রেঞ্জ অফিসার নুর আলম হাফিজ বলেন, আমি স্পট গুলো দেখে প্রয়োজনীম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।