ঘাটাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩জুলাই) জামায়াতের ঘাটাইল উপজেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি হোসনী মোবারক বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘাটাইল উপজেলা শাখার আমীর মোঃ রাসেল মিয়া।
বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।







আপনার মতামত লিখুন
Array