মধুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ গারো যুবকের চৌদ্দ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে যাওয়ার চৌদ্দ ঘণ্টা পর রবিবার সকালে অন্তর ¤্রং (১৮) নামক গারো যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মধুপুর উপজেলার গাছাবাড়ি এলাকার হাওদা বিলে শনিবার বিকেলে কাজ শেষে গোসল করতে গিয়ে ব্রীজ থেকে লাফ দেওয়ার পর পানিতে ডুবে সে নিখোঁজ হন। অন্তর ¤্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় প্রিন্স অ্যাডওয়ার্ড জানান, অন্তর ¤্রং ও তার দুই বন্ধু আন্তনী রেমা এবং অগ্নি ¤্রং মিলে হাওদা বিলে গোসল করতে যায়। সেখানে গিয়ে তারা জলকেলিতে মেতে ওঠে। এক পর্যায়ে হাওদা বিলের মধ্যখানে ব্রিজের ওপর থেকে তারা পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় দুই যুবক পানিতে সাঁতার কেটে পাড়ে উঠলেও অন্তর ¤্রং পানিতে ডুবে যায়। প্রথমে ওই দুই যুবক পরে গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
রবিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধার অভিযান চালিয়ে সকাল সাড়ে আটটার দিকে ওই গারো যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহত যুবকের মামা জয় ¤্রং অভিযোগ করেন, ঘটনার পরপরই মধুপুর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল সদরে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা উদ্ধারে আসেনি।
এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, মধুপুর স্টেশনে ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজে অংশ নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে জেলা থেকে ডুবুরী দল এনে সকালে উদ্ধার অভিযান চালানো হয়।
এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, যুবকের মরদেহ ডুবুরি দলের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হন্তান্তর করা হবে।







আপনার মতামত লিখুন
Array