মধুপুরে কাঁচা রাস্তা সংস্কার করলেন রবিউল ইসলাম
টাঙ্গাইলে মধুপুরে উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নের পীরগাছা থেকে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বিষ্ণনাই পাল পর্যন্ত। এই কাঁচা রাস্তা ব্যক্তিগত ভাবে নিজ অর্থায়নে সংস্কার করেন ইউনিয়ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
সোমবার (৩ আগস্ট) সকাল ৩ টায় কুড়াগাছা ইউনিয়নের পাহাড়ি এলাকায় ইট ও বালু দিয়ে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও কাদায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। দীর্ঘদিনের এ দুর্ভোগের কথা জানতে পেরে রবিউল ইসলাম নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেন।
উদ্বোধনকালে রবিউল ইসলাম বলেন, মধুপুর ও ধনবাড়ী উন্নয়নে জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার দিকনির্দেশনা ও কুড়াগাছা ইউনিয়নবাসীর প্রতি আন্তরিকতার ধারাবাহিকতায় স্থানীয় বিএনপি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা নেকবার আলী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করীম, সহসভাপতি আব্দুল হামিদ, ইউনিয়ন যুবদল নেতা সুমন, সোলায়মান হোসেন, আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা রবিউল ইসলামকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।







আপনার মতামত লিখুন
Array