ঘাটাইলে চায়না জালবিরোধী অভিযানে ৮০টি জাল ধ্বংস

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
ঘাটাইলে চায়না জালবিরোধী অভিযানে ৮০টি জাল ধ্বংস

টাঙ্গাইলের উপজেলার জামুরিয়া ইউনিয়নের হাতিবর এলাকার নীলকা বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ও বিধিমালা-১৯৮৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত অভিযানে ৮০টি চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন।

হাতিবর নীলকা বিলে অবৈধভাবে চায়না জাল ব্যবহার করে দীর্ঘদিন ধরে দেশীয় মাছের রেনু পোনা নিধন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন চায়না জাল বন্ধে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত সব জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আশাদুজ্জামান শামস, থানা পুলিশ, মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও রেনু পোনা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি rupalibangladesh.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।