ঘাটাইলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) ঘাটাইল মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার ফকরুল ইসলাম,
ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান মিয়া,মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান খন্দকার তাহাজ্জদ হোসেন,ঘাটাইল এসই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান,এম এ সাত্তার খান মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়াত মাহমুদ,মাইধার চালা গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীদুর রহমান তালুকদার,সানবান্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম,চৈথট্ট গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে।







আপনার মতামত লিখুন
Array