দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমীর

দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে উল্টো পথে হাঁটছে সরকার বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘সিন্ডিকেট ও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশীদারিত্ব’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

জামায়াত আমীর বলেন, গণভোটের জন্য আহ্বান জানালো তারা (বিএনপি) মানবে না। জুলাই চার্টার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে কিছুই করবে না। দুদক, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন স্বাধীন হবে। এখন দেখা যায় ইলেকশন কমিশনে দলীয় কর্মীকে বহু আগে বিদায় নেয়া লোককে এডিশনাল সেক্রেটারির দায়িত্ব দিয়ে বসানো হয়েছে।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।