ধনবাড়ীতে পৌর মেয়র প্রার্থীর উঠান বৈঠক
টাঙ্গাইলের ধনবাড়ীর রূপশান্তি খালপাড় এলাকায় ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী এসএমএ ছোবহানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬অক্টোবর) রাতে রূপশান্তি খালপাড় মোড়ে ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য দেন, ধনবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান, পৌর বিএনপি’র সহ সভাপতি আবুল কাশেম সরকার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক লাভলু সরকার, পৌর যুবদলের আহবায়ক হযরত আলী জীবন, পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিবক সোহেল রানা, পৌর জাসাসের আহব্বায়ক প্রভাষক ওসমান গণি দুলাল, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ইউছুফ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেয়র প্রার্থী পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান তিনি টাঙ্গাইল (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি’র নানা উন্নয়ন তুলে ধরে আগামী নির্বাচনে তিনি তার জন্য দোয়া ও ভোট প্রার্থনা করে বক্তব্য দেন।
এসময় স্থানীয় ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ সহ ওই এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন
Array