টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মোঃ শরীফুল আলম, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি; টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল। এ ছাড়া টাঙ্গাইলের পুলিশ সুপারসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।






আপনার মতামত লিখুন
Array