ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সুইডেন প্রবাসী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সুইডেন প্রবাসী নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় কাজী দেশ (২৮) নামে এক সুইডেন প্রবাসী নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী দেশ উপজেলার ব্রাক্ষণশাসন এলাকার কাজী আল হেলালী মোস্তফা ওরফে রিপন কাজীর একমাত্র ছেলে। তিনি সুইডেন প্রবাসী ছিলেন এবং গত ৬ মাস পূর্বে তিনি সুইডেন থেকে দেশে এসেছিলেন। দেশে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার তিন মাসের এক সন্তানও আছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৬টায় কাজী দেশ মোটরসাইকেলে ঘাটাইল যাওয়ার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেশ কাজীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।সংবাদ পড়ুন

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, সন্ধ্যায় ট্রাকচাপায় এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে