সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসা ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসা ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

দুই সপ্তাহেরও বেশি সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবনে ফেরেন।

দলীয় সূত্র জানায়, গত ২১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে হঠাৎ অসুস্থ বোধ করলে ড. মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির খবর পেয়ে ওই রাতেই হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা পরিচালিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. মঈন খানের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

দল ও পরিবারের পক্ষ থেকে তার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি asia-post.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।