মাদকমুক্ত দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: নরসিংদী জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
মাদকমুক্ত দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: নরসিংদী জেলা প্রশাসক

নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেছেন, জাতির জীবনে এমন কিছু সময় আসে, যখন দেশ বিপর্যস্ত সময় ও সংকটময় মুহূর্তের মুখোমুখি হয়। ৭ নভেম্বর তেমনই একটি ঐতিহাসিক দিন।

তিনি বলেন, আজকের এই দিনে আমাদের সবার প্রত্যাশা হোক সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত দেশ গড়ে তোলা।

শনিবার (৭ নভেম্বর) সকালে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সিভিল সার্জন ডা. বুলবুল কবির, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খান, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কালাম ও ফারুক উদ্দিন ভূইয়াসহ অনেকে।

আলোচনা সভা শেষে শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশিত হয়।

সংবাদটি deshrupantor.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।