ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুর ট্রাক ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুর ট্রাক ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা

ঈদকে সামনে রেখে গরু পরিবহণ বাড়ায় সক্রিয় হয়ে উঠেছে মহাসড়ক ডাকাত চক্র। রোববার (১৭ মে) রাতে গাইবান্ধা জেলা থেকে ট্রাক ভর্তি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ব্যবসায়ীরা। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে।

সোমবার (১৮ মে) সকালে ওই ব্যবসায়ীরা খালি ট্রাকটি নিয়ে থানায় হাজির হন।

ভুক্তভোগীরা জানান, রোববার রাতে গাইবান্ধা জেলা থেকে ট্রাক ভর্তি ৮টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। যার মূল্য ১৪ লাখ টাকা। গভীর রাতে মহাসড়কের নির্জন এলাকায় ট্রাকের গতিরোধ করে অস্ত্রের মুখে চালক ও ব্যবসায়ীদের জিম্মি করে ডাকাতদল। পরে ট্রাকে থাকা ৮টি গরু ও নগদ ৪ লাখ টাকা লুট করে। এ সময় গরু ব্যবসায়ী পারভেজ ও ইব্রাহীমকে হাত, মুখ বেঁধে বেধরক মারপিট করে। ডাকাতদলের সদস্যরা এ সময় ট্রাকে থাকা গরুগুলো নিয়ে তাদের ট্রাকে তুলে নেয়। পরে তাদেরকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ভোর রাতে উপজেলার চাপাইর এলাকায় খালি ট্রাকসহ ফেলে পালিয়ে যায় তারা। এ সময় ব্যবসায়ীদের ডাক চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসে। পরে খালি ট্রাকটি নিয়ে থানায় হাজির হন ব্যবসায়ীরা। এতে চরম আতঙ্কে রয়েছেন খামারি ও ব্যবসায়ীরা। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

গাংনীতে আবারও দুটি বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার

কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) সাইফুল ইসলাম জানান, মহাসড়কে গরু ডাকাতি হয়েছে বিষয়টি আমার জানা নেই। আমি থানায় নেই বাহিরে আছি বলে ফোনটি রেখে দেন।