মির্জাপুরে মাছ ধরার সময় পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ
মির্জাপুরে মাছ ধরার সময় পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

মির্জাপুরে মাছ ধরার সময় পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরার জাল পাততে গিয়ে ফালু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের পোষ্টকামুরী খালপাড়ায় এই ঘটনা ঘটে। ফালু মিয়া খালপাড়ার ইলিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, তিনি সকাল নয়টার দিকে বাড়ির পাশে ধর্মজাল পাততে পানিতে নামেন এবং এরপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে দুপুর সোয়া বারোটা পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি।