ঘাটাইলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
ঘাটাইলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক দলের পৌর ও ১৪টি ইউনিয়নের নেতাকর্মীদের জন্য কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মেইন রোড জামে মসজিদের উত্তরে বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কায়সার তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফরহাদ উদ্দিন। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোফাজ্জল হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক মোঃ আতিকুর রহমান সুজিত, মোঃ রুবেল মিয়া, মোঃ মাহমুদল হাসান সিদ্দিকী লিটু, সালেহ আহমেদ খান ইউসুফ। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শুিহন, সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান কলি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা ও উপজেলা স্তরের স্বেচ্ছাসেবক দলকে সক্রিয় রাখার, স্থানীয় সমস্যা সমাধান ও দলের কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।