মির্জাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন আশিক
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
টাঙ্গাইলের মির্জাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান আশিক।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন জুয়েল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের টাঙ্গাইলের মির্জাপুর পৌর শাখা ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদেশে অবস্থানকারী আহ্বায়ক মো. আতিকুর রহমান সুজনের অনুপস্থিতিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিককে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।”






আপনার মতামত লিখুন
Array