কালিহাতীতে জনদুর্ভোগ সৃষ্টি করে বালু বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জনগনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টি করে বালু বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধা পর্যন্ত কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে বালু বিক্রেতাদের এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বিভিন্ন জায়গা থেকে ক্রয়কৃত বালু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে সরকারি রাস্তা সংলগ্ন উন্মুক্ত স্থানে স্তুপ আকারে রেখে স্বাভাবিক চলাচলে বিঘ্ন, খেলার মাঠ, পার্ক, জনসমাগম হয় এমন স্থলে,জনদুর্ভোগ সৃষ্টি করে এমন জায়গা পরিহার করার জন্য নির্দেশনা দেয়া হয় ব্যবসায়ীদের।
এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহপূর্বক রাষ্ট্রীয় আইন-কানুন মেনে ব্যবসায় পরিচালনা করার জন্য নির্দেশনা দেয়া হয়। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ হতে।








আপনার মতামত লিখুন
Array