কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লক্ষাধিক টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লক্ষাধিক টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে থানাঘাট সংলগ্ন বেলটিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বৈধ কাগজপত্র ছাড়াই বালু স্তুপ করে রাখা হয়েছে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন এবং বৈধ কাগজপত্র ছাড়াই বালু স্তুপ করে রাখার অপরাধে জরিমানার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসা প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে।