কালিহাতীতে বিএনপির প্রার্থী মতিনের গণসংযোগ
টাঙ্গাইলের কালিহাতীতে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান মতিন। তিনি উত্তরবঙ্গের প্রবেশপথ এলেঙ্গায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন।
এ সময় লুৎফর রহমান মতিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনসাধারণের হাতে তুলে দেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার অনুরোধ জানান।
মতিন বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের ভাগ্যের উন্নয়ন হবে। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে। এ জন্য সবার সহযোগিতা চাই।
গণসংযোগে কোকডহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এলেঙ্গা বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম ও সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফ মোল্লাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন
Array