ভূঞাপুরে অপ্রাতিষ্ঠানিক শেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ
ভূঞাপুরে নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৭দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক শেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, অলোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম হাসান, তথ্য আপা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে অলোয়া ইউনিয়নের ৩০ জন মহিলা অংশ গ্রহণ করেন।







আপনার মতামত লিখুন
Array