কালিহাতীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১
টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাগের ভেতর সেলাই করে ও পেয়ারার বস্তায় লুকিয়ে বহন করা অবস্থায় ৪৬০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত তোহর আলী (৬০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোয়েব আলীর পুত্র।
মেজর কাওসার বাঁধন জানান, গতকাল (১৫ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তোহর আলীকে সন্দেহ হলে র্যাব সদস্যরা তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মাদক বহনের কথা স্বীকার করেন। পরে তার ব্যাগের সেলাই করা অংশ থেকে চার পুরিয়া হেরোইন এবং পেয়ারার বস্তা থেকে চারটি পলিথিন প্যাকেটে রাখা মোট ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত হেরোইন আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।







আপনার মতামত লিখুন
Array