কালিহাতীতে ৪ মাসের সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালো প্রবাসীর স্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামে মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী নিলা আক্তার (২৮) চার মাসের সন্তান ও প্রবাসী স্বামী রেখে তার পরকীয়া প্রেমিক রাসেলের সঙ্গে পালিয়ে গেছে।
জানা যায়, আবু সাঈদের প্রাক্তন স্ত্রী দুই বছর আগে ক্যান্সারে মারা গেলে তিনি প্রায় এক বছর আগে নিলা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবন শুরু হলেও প্রবাসে থাকা আবু সাঈদের অনুপস্থিতিতে নিলা আক্তার স্থানীয় ভাড়া ফ্ল্যাটে থাকতেন।
সম্প্রতি তিনি তার প্রেমিক রাসেলের সঙ্গে কোলের শিশুকে নিলার মা মাজেদার কাছে রেখে পালিয়ে যায়। নিলার মা মাজেদা জানান, শিশুটি তাদের কাছে রেখে নিলা রাসেলের সঙ্গে চলে গেছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।







আপনার মতামত লিখুন
Array