কালিহাতীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
oplus_0
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় জাতীয় দিবস দু’টি সঠিকভাবে পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুস ছালাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ জাতির চেতনার অবিচ্ছেদ্য অংশ এবং বিজয় দিবস বীর মুক্তিযোদ্ধাদের আত্মদানকে স্মরণ করার দিন। তাই দিবস দু’টি উদযাপন শুধু আনুষ্ঠানিকতা নয়, মুক্তিযুদ্ধের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ।






আপনার মতামত লিখুন
Array