পোড়াবাড়ীতে সেতু’র ফ্রি মেডিকেল ক্যাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
টাঙ্গাইলে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) সংস্থার স্বাস্থ্য কর্মসুচির ফ্রি চক্ষু ও মেডিসিন ক্যাম্প পোড়াবাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সেতু’র পোড়াবাড়ী শাখায় দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। সেতু’র অফিসার (প্রশাসন) মির্জা সাদিয়া হোসেন সেমন্তী এ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন টাঙ্গাইল জোনাল ম্যানেজার জাহেদ আনোয়ার। মেডিকেল অফিসার ডা. খায়রুল বাশারের তত্বাবধানে দুই শতাধীক চক্ষুসহ বিভিন্ন রোগিকে চিকিৎসা সেবা ও তাদের মধ্যে ঔষুধ প্রদান করা হয়। এ কর্মসূচি মধুপুর ও টাঙ্গাইল জোনে বাস্তবায়িত হচ্ছে।








আপনার মতামত লিখুন
Array