কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৪৯ অপরাহ্ণ
কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে যাওয়ার পথে তাওহীদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালবেলায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই কিশোর জিহাদ ও হাসান গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শীতের ভোরে ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ যান। রোববার সকালে রামপুর গ্রামের নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে ধানগড়ায় যান। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে লোহার রেলিংয়ে ধাক্কা খেয়ে তাওহীদ ঘটনাস্থলেই মারা যান, আর দুইজন গুরুতর আহত হন।

কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানিয়েছেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা ঘটে। ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাওহীদের মরদেহ আইনানুগ প্রক্রিয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি khabarbangla24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।