মির্জাপুরে জেলের জালে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
মির্জাপুরে জেলের জালে আগুন

টাঙ্গাইলের মির্জাপুরে জেলেদের জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে বংশাই নদীসংলগ্ন উপজেলা সদরের গাড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় যতিশ রাজবংশী নামের এক জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, পৌর এলাকার পোষ্টকামুরী মাঝিপাড়া এলাকার ২০ জেলে ধারদেনা করে ১২০ ফিট পাশের ৩০০ ফুট লম্বা এবং ১২০ ফুট পাশের ৪০০ ফুট লম্বা দুটি মাছ ধরার জাল কেনেন।

কেনার পর শনিবার প্রথম দিন বংশাই নদীর ধারে ওই স্থানে রৌদ্রে শুকাতে দেন। গভীর রাতে দুর্বৃত্তরা জালগুলো একত্রিত করে আগুনে পুড়িয়ে দেয়।
ভোর রাতে মাছ ধরতে জেলেরা জাল নিতে গেলে দেখতে পান কে বা কারা ছড়ানো জাল একত্রিত করে সব জাল পুড়িয়ে দিয়েছে। এতে তাঁদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জেলেরা জানিয়েছেন।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।