টাঙ্গাইলে মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার রাতের প্রথম প্রহরে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফুয়াদ রুহানী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটিকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে মরদেহটি মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।








আপনার মতামত লিখুন
Array