কালিহাতিতে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন ক্যাম্প
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার চারান গ্রামে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল ও চারানের ডাক্তার বাড়ির উদ্যোগে ‘বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন’ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এই ক্যাম্পে দিনব্যাপী এই আয়োজনে আগতদের মাঝ থেকে মোট ৬৮৭ জনকে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র ও চশমা প্রদানসহ বিভিন্ন চক্ষু সেবা দেয়া হয়। এছাড়াও ২৩৭ জনকে নির্বাচন করা হয় ছানি অপারেশনের জন্য, যা পরবর্তীতে পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।
চারানের ঐতিহ্যবাহী ডাক্তারবাড়ি এবং সংশ্লিষ্টদের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক কামরুল হাসান সানজিদের নেতৃত্বে চিকিৎসা সহায়তা প্রদান করেন ১১ জনের দক্ষ মেডিকেল টিম। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ডাক্তারবাড়ির সুযোগ্য কন্যা জোবাইদা রব এবং স্থানীয় ‘গণ্যমান্য ব্যক্তিরা। রোগীদের সেবা দেবার সময়ে বয়োজ্যেষ্ঠ ও মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. শরীফ ইউসুফজাই এর উদ্যোগ ও সহায়তায় আয়োজিত এই চক্ষুসেবার ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন মিজানুর রহমান রূপক, আব্দুল মান্নান খান ইউসুফজাই, তারিক খান ইউসুফজাই, রাফিজা ইউসুফজাই, রঞ্জিত, এবং আমিনুর ইসলাম।








আপনার মতামত লিখুন
Array