তারেক রহমানকে দেশে স্বাগত জানালেন ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
তারেক রহমানকে দেশে স্বাগত জানালেন ডা. শফিকুর রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ আগমনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।

জামায়াত আমীর লেখেন, “জনাব তারেক রহমান, স্বপরিবারে সুস্বাগতম!”

বৃহস্পতিবার সকালে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।