চেক জালিয়াতি মামলায় কালিহাতী বিএনপি নেতা হিরো গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ণ
চেক জালিয়াতি মামলায় কালিহাতী বিএনপি নেতা হিরো গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকোড়া বাজার এলাকা থেকে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোকে (৫৫) শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোজাম্মেল হক হিরো এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত ডা. আব্দুল মজিদের ছেলে।
কালিহাতী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে শোলাকোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক চেক জালিয়াতি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট রয়েছে।
গ্রেফতারের পর তাকে কালিহাতী থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. এম. তৌফিক আজম বলেন, চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি tangailnewsbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।