মির্জাপুরে গোলাপী হত্যার আরেক আসামী হবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ণ
মির্জাপুরে গোলাপী হত্যার আরেক আসামী হবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব

টাঙ্গাইলের মির্জাপুরে তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলায় হবু মিয়া (২৯) নামে আরেক এক আসামীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‌্যাব-১৪। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাবের ক্যাপ্টেন তৌহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল নাগরপুর উপজেলার রাথুরা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা করে। গ্রেপ্তার হবু মিয়া নাগরপুর উপজেলার রাথুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার রোডে ফজলু মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে টমটম চালাতেন। রবিবার (২৮ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৪।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম জানান, রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক তাকে জেলহাজতে পাঠিয়ে পরে আদেশ দেয়ার দিন ধায্য করেন। এর আগে এ খুনের ঘটনায় গত (১ নভেম্বর) দুপুরে গোলাপীর স্বামী আব্দুল কাদের মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। আব্দুল কাদের পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের গফুর মিয়ার ছেলে। বর্তমানে সে টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন।

গত (২৩ অক্টোবর) সন্ধ্যায় তিন সন্তানের জননী গোপালী বেগম সদরের বাওয়ার রোডে তাঁর বাবা বিশু মিয়ার বাসা থেকে নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর গত (২৬ অক্টোবর) সকালে মির্জাপুর থানার কাছে বারোখালী খাল থেকে হাত-পা বাঁধা তাঁর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোলাপীর পিতা বিশু মিয়া অজ্ঞাতনামাদের আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার হবু মিয়াকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটন করা হবে বলে তিনি জানান।

সংবাদটি tangailnewsbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।