ভূঞাপুরে মূল্য তালিকা না থাকায় তিন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুরে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনটি গ্যাস সিলিন্ডারের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট দোকানগুলোতে সরকার নির্ধারিত মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন করা হয়নি, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী। এ অপরাধে আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূঞাপুর উপজেলায় কোনো দোকানে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায় করা হলে সুনির্দিষ্ট তথ্যসহ উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ভোক্তা অধিকার রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক থাকার পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন
Array