কালিহাতীর স্কুল ছাত্রীকে অপহরণকারী গ্রেফতার ও অপহৃতা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
কালিহাতীর স্কুল ছাত্রীকে অপহরণকারী গ্রেফতার ও অপহৃতা উদ্ধার

র‌্যাবের অভিযানে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে রুজুকৃত মামলার আসামী সুমন মিয়া (২১), জেলা-টাঙ্গাইল গ্রেফতার ও ভিকটিম উদ্ধার হয়েছে।
সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল শনিবার (২৪ জানুয়ারী) সন্ধায় ময়মনসিংহ জেলার ভালুকা থানার কুমারপাড়া জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। রোববার (২৫ জানুয়ারি) সকালে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারের বিবরণে জানা যায় যে, ধৃত আসামীসহ এজাহার নামীয় আসামীরা স্কুল ছাত্রী ভিকটিম (১৫) এর প্রতিবেশী। ভিকটিম তার মামার বাড়ি হতে স্কুলে যাতায়াত করতো। ধৃত আসামী ভিকটিমের প্রতিবেশী হওয়ায় কথাবার্তার একপর্যায়ে উত্যক্ত করতো। বিষয়টি বাদী জানতে পেরে ধৃত আসামীর অভিভাবকদের অবগত করে তাকে এমন কাজ করা থেকে বিরত থাকার জন্য বলেন। গত বছরের ২৬ অক্টোবর দুপুরে ভিকটিম স্কুল হতে বাহির হলে ধৃত অপহরণকারি সহ এজাহার নামীয় আসামীরা ভিকটিমকে জোরপূর্বক অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে হত বছরের ২ নভেম্বর টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব -১৪ সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ ভিকটিম উদ্ধার ও পলাতক অপহরণকারিদের গ্রেফতারে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে একই ক্যাম্পের অপর আভিযানিক দল শনিবার (২৪ জানুয়ারী) সন্ধায় ময়মনসিংহ জেলার ভালুকা থানার কুমারপাড়া জামিরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ মামলার আসামী সুমন মিয়া (২১), জেলা- টাঙ্গাইল কে গ্রেফতার এবং অপহৃত ভিকটিম স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদান এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি bahannonews.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।